• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বোয়ালমারীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১০ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস-২০২৬ উপলক্ষে “Stop Drugs, Gain Respect” প্রতিপাদ্য এবং “বৈশ্বিক মাদক সমস্যা: বিদ্যমান সংকট, নতুন চ্যালেঞ্জ ও উদ্ভাবনী সাড়া” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবাহ ইউনিয়নের চন্দনী এলাকায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও টেকসই সমাজ পুনর্গঠন আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

 

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় চন্দনী এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সোনালী ব্যাংকে কর্মরত প্রিন্সিপাল অফিসার মো. মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. শামীম আহমেদ মোল্লা, মাওলানা নাসিরুদ্দিন, মো. ইমদাদুল হক, মো. জাকারিয়া, মো. শাহাজাহান মোল্লা, মো. মিলন মোল্লা, মো. ইলিয়াস মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে বোয়ালমারী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

সভাপতির বক্তব্যে মো. মাহমুদুল হক বলেন, মাদকমুক্ত, নিরাপদ ও টেকসই সমাজ গঠনে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। তরুণদের খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে পারলে মাদকের বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

 

বক্তারা বলেন, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালনের মূল উদ্দেশ্য কেবল একটি দিবস উদযাপন নয়; বরং সারা বছরব্যাপী মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা। এ লক্ষ্যে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

 

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদককে ‘না’ বলার শপথ গ্রহণ করেন এবং মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..