গত শুক্রবার (২৬ জুন) রাতে অভিযান পরিচালনা করে ৬পিস ইয়াবাসহ পাটগ্রাম ষ্টেশন রোড থেকে মো: হাসান আলী(২০)নামের এক যুবককে আটক করেছে পাটগ্রাম থানার পুলিশ।
গ্রেফতারকৃত হাসান আলী পাটগ্রাম উপজেলার মোহাম্মদপুর এলাকার ইব্রাহীম আলীর ছেলে।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।