• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

পলাশবাড়ীতে মালিক-শ্রমিক ইউনিয়নের সমঝোতা,কাল থেকে চলবে বাস

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ / ৪৪ দেখেছেন
আপলোড : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পলাশবাড়ীতে মোটর মালিক ও
শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা
বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল ‘ বাস।

পলাশবাড়ীতে মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় উভয় পক্ষের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে আলোচনার মাধ্যমে বিরোধের মীমাংসা করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাম্প্রতিক সময়ে কয়েক দফায় সৃষ্ট মতবিরোধ ও যানবাহন চলাচল সংক্রান্ত বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। পরে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি করা হয়।

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং পরিবহন খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ‘বকুল এন্টার প্রাইজ’ নামের গাড়িটি পূর্বের ন্যায় সড়কে চলাচল করতে পারবে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে এ গাড়ির চলাচল নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হলো।

বৈঠকে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল, সহসভাপতি রবিউল ইসলাম লিয়াকত, বাস মালিক বকুল, মিজানুর রহমান নিক্সন, ফরহাদ মাস্টার, আলম মণ্ডল, হারুন অর রশিদ হারুন, শাহ আলম ও রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুশফিকুর রহমান রিপন, সহসভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হানিফ, সহ-সম্পাদক মিল্লাত সরকার মিলন, প্রচার সম্পাদক রাজু আহমেদ ও সদস্য মাহাদুল হাসান মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  চোখের আলো ফেরাতে মনোহরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

বৈঠকের পর উভয় পক্ষের নেতৃবৃন্দ বিরোধের অবসানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..