• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বেলাবোতে ক্লু-লেস চাঞ্চল্যকর আজিম হত্যা মামলার আসামী মোঃ রুবেল গ্রেফতার

শাহিনুর আক্তার, (নরসিংদী) প্রতিনিধি: / ২৮ দেখেছেন
আপলোড : রবিবার, ২৮ জুন, ২০২৬

নরসিংদীর বেলাবোতে ক্লু-লেস চাঞ্চল্যকর আজিমুল কাদের ভূইয়া হত্যা মামলার আসামী মোঃ রুবেল মিয়াকে গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ।

 

২৭জুন ২০২৬ তারিখ ২:৩০ ঘটিকায় ঢাকা’র তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন হেপি হোমস আবাসিক এলাকার নুরুল ইসলামের ধ্যান্দার রিক্সার গ্যারেজের সামনে থেকে গ্রেফতার হয়।রুবেল মিয়া নেত্রকোনার মদন থানার ফতেহপুর গ্রামের মোঃ সফর আলীর ছেলে।

 

নিহত আজিমুল কাদের ভূঁইয়া বেলাবো উপজেলা বীরবাঘবের গ্রামের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাবো উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজনাবো ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি একজন পোল্টি খামারের ব্যবসা করতেন।

 

গত ২৭ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮ টার দিকে নিজ এলাকার পোলট্রি খামার থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পরদিন বুধবার (২৮ জানুয়ারি) নিহতের ভাগিনা মো. উমর ফারুক বাদী হয়ে বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বৃহস্পতিবার রাতে উপজেলার বাজনাবো ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।পরে এঘটনার রহস্য উদঘাটনে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে ডিবির এসআই মোবারক হোসেনের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার সদর থানার এলাকায় অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার মদন থানার ফতেপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে প্রমন তালুকদার ওরফে প্রিমন (২১) এবং কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কায়েস্থ পল্লী গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে আবুল কালাম (৪৫)কে
গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে চোরাই মুরগি বিক্রির নগদ ৪ লাখ টাকা ও নিহত আজিমুল কাদের ভূঁইয়ার ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

বেলাবো অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ বলেন, মামলা রুজু হওয়ার পর পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক মহোদয়ের দিক নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয় এবং মামলার তদন্তকারী অফিসার এসআই আরিফুল ইসলাম,এসআই মোঃ রেজাউল করিমের সমন্বয়ে অভিযান পরিচালনা করে ঢাকা’র তেজগাও শিল্পাঞ্চল এজাহার নামিয় আসামী মোঃ রুবেল মিয়া (৪৩) কে গ্রেফতার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..