• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

বান্দরবানে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার খাদে: নিহত-২ ,আহত-৫

উশৈনু মারমা,থানচি (বান্দরবান) প্রতিনিধি: / ৪৫ দেখেছেন
আপলোড : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পর্যটন এলাকা তিন্দুমুখে পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ পর্যটক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে তিন্দু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশে তিন্দুমুখ ক্যাম্পের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহতরা কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। তাঁরা একটি ল্যান্ডক্রুজারে করে থানচির তিন্দু ও বাঘের মুখ এলাকায় ভ্রমণের উদ্দেশ্যে সকালে খুটাখালী থেকে রওনা দেন। আলীকদম হয়ে তিন্দুমুখে পৌঁছানোর পর গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই পর্যটকের মৃত্যু হয়। আহত পাঁচজনকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিজিবি সদস্যরা উদ্ধার করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে পাঠানোর ব্যবস্থা করা হয়।

উদ্ধার অভিযানে বিজিবির পাশাপাশি স্থানীয় লোকজনও সহযোগিতা করেন। দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনাস্থল হওয়ায় আহতদের দ্রুত উদ্ধারে বেশ কিছুটা বেগ পেতে হয় বলে স্থানীয়রা জানান।

বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর উপপরিচালক মেজর মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনার পরপরই বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয় করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন  ভূরুঙ্গামারীতে জাল টাকা দিয়ে মাদক কিনতে গিয়ে পুলিশের হাতে আটক

এদিকে, নিহত ও আহতদের নাম-পরিচয় প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..