• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

থানচিতে ৩৮ বিজিবির উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার।

উশৈনু মারমা, থানচি প্রতিনিধি:বান্দরবান / ৭৯ দেখেছেন
আপলোড : রবিবার, ২৮ জুন, ২০২৬

পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলায় সীমান্ত এলাকার জনসচেতনতা বৃদ্ধি, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বটতলায় ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ৩৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম (আর্টিলারি)।

সেমিনারে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি এবং সাধারণ জনগণসহ প্রায় ১২০ থেকে ১৫০ জন উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়া সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে সাধারণ জনগণের দায়িত্ব ও করণীয়, মাদক পাচার রোধে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা এবং সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবি ও জনগণের পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, মাদক, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার প্রচেষ্টা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সচেতনতা, তথ্য প্রদান এবং সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সেমিনার শেষে অংশগ্রহণকারীরা সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির চলমান কার্যক্রমে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..