• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

মো. আরফান আলী, ঠাকূরগাঁওয় / ৩৩ দেখেছেন
আপলোড : রবিবার, ২৮ জুন, ২০২৬

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস’ ক্যাম্পেইন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

২৮ জুন রবিবার সকাল ৮টায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ তত্ত্বাবধানে মোট ২৪১ টি, পীরগঞ্জ পৌরসভার নিয়ন্ত্রিত ৭০ টি কেন্দ্রে প্রায় ৩৭ হাজার ৭৭৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচী উদ্বোধন করেণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( অতি:দা:) ডা. কামাল আহাম্মেদ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা প:প: কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, আবাসিক মেডিকেল অফিসার ওয়ারিশ ইয়াজদানী।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, এমটি ইপিআই, এইচ আই ইনচার্জ সহ বিভিন্ন কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা জানান , জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৩১১ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর পাশাপাশি শিশুদের পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ানো কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..