• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মো. হাচান আল মামুন,দীঘিনালা প্রতিনিধি / ১০ দেখেছেন
আপলোড : বুধবার, ১ জুলাই, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুন রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে দীঘিনালা থানার এসআই (নিঃ) প্রাণতোষ বণিকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্য ও মোবাইল নাইট টহল দল উপজেলার ১নং মেরুং ইউনিয়নের মেরুং বাজার ঈদগাহ মাঠসংলগ্ন সুমনের বাড়ির সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মোশারফ হোসেন (৩৫), মো. হৃদয় হোসেন (২১) এবং মো. শাহিন ওরফে বাবু (২২)। তাদের সবার বাড়ি উপজেলার ১নং মেরুং ইউনিয়নের সোবাহানপুর এলাকায়।

এ ঘটনায় এসআই (নিঃ) প্রাণতোষ বণিক বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করেন। ১ জুলাই ২০২৬ তারিখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) আলা উদ্দিনের ওপর অর্পণ করা হয়েছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..