• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
হেডলাইন :

শ্রীপুরে শিক্ষক কর্মচারী সমবায় সমিতির (কালব্) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

জিল্লুর রহমান সাগর ​মাগুরা প্রতিনিধি: / ৯ দেখেছেন
আপলোড : শনিবার, ৪ জুলাই, ২০২৬

মাগুরার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ সমবায় সমিতি লিঃ (কালব্)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

​কালব্-এর শ্রীপুর উপজেলা শাখার পরিচালনা কমিটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার ব্যবস্থাপক শাহাজুল হক।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
​ উপজেলা সহকারী সমবায় পরিদর্শক দবির হোসেন, শ্রীপুর, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ​ড. মুসাফির নজরুল, শ্রীপুর এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, লাঙ্গলবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
​জাকিরুল ইসলাম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের
প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী,
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, পরিচালনা কমিটির সদস্য কামাল হোসেন প্রমূখ।

​শ্রীপুর কালব্-এর পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সেক্রেটারি মোঃ বাকিবিল্লাহ।

​পুরস্কার বিতরণ ও র‍্যাফেল ড্র
​আলোচনা সভা শেষে সমিতির কার্যক্রমকে গতিশীল রাখার লক্ষে বিশেষ অবদান রাখা সদস্যদের পুরস্কৃত করা হয়।
​নিয়মিত সঞ্চয়কারী ও আমানতকারী।
​সঠিকভাবে ঋণ পরিশোধকারী সদস্যবৃন্দ।
​অনুষ্ঠানের শেষ অংশে উপস্থিত সদস্যদের মাঝে একটি আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ড্র-এর মাধ্যমে বিজয়ী ২০ জন সদস্যের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..