হেডলাইন:
কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা ​রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন দীঘিনালায় দুই বৌদ্ধবিহারের কঠিন চীবর দান পরিদর্শনে জোন কমান্ডার, সম্প্রীতির বার্তা। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার

চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায় কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: / ১১ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ চা সংসদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বিসিএস-বাচাশ্রই) এর চুক্তি মোতাবেক শারদীয় দুর্গাপূজার বোনাস না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তিন চা বাগান চা শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান হাসপাতালের সম্মুখে তিন চা বাগানের শ্রমিকরা মানববন্ধন থেকে পূজার পূর্বের ন্যায্য বোনাস প্রদানের দাবি জানিয়েছেন।

ডানকান ব্রাদার্স এর আলীনগর চা বাগান ও এর ফাঁড়ি সুনছড়া এবং কামারছড়া চা বাগান পঞ্চায়েতের আয়োজনে মানববন্ধনে আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরী, কামারছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি দিলিপ কৈরী, শ্রমিক নেতা সীতারাম বীন, সজল কৈরী, শ্যামল গোস্বামী প্রমুখ।

বক্তারা বলেন, চা শ্রমিকরা হাড়ভাঙ্গা খাটুনি খেটে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সারাবছর কাজ করেন। অথচ বছরের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় বোনাস প্রদানে অনিয়ম করা হচ্ছে। এবছর বিসিএস-বাচাশ্রই এর চুক্তি মোতাবেক কর্মদিবস গণনা করে উৎসব বোনাস প্রদান করার কথা। অথচ সপ্তাহে রোববার মজুরি পাই, বার্ষিক ছুটিতে মজুরি দেয়া হয়, অর্জিত ছুটির দিনকে কর্মদিবস হিসাবে গণ্য না করে শ্রমিকরা যে দিনগুলোতে কাজ করেছেন শুধু সেসব দিন হিসাব করে বৈষম্যমূলক বোনাস প্রদান করা হয়েছে। ফলে অনেকেই ন্যায্য বোনাস প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন এবং শ্রমিকরা তাদের পরিবার পরিজনদের নিয়ে উৎসাহ উদ্দীপনায় দুর্গাপূজার উৎসব পালন থেকে বঞ্চিত হচ্ছেন।

এ ব্যাপারে জানতে চাইলে আলীনগর চা বাগানের প্রধান ব্যবস্থাপক এ জেড এম রফিউল আলম বলেন, আমরা চুক্তি অনুযায়ীই ন্যায্য বোনাস প্রদান করেছি। অন্য চা বাগানের সাথে তুলনা করলেই হিসেব পাওয়া যাবে।

আরও পড়ুন  "সবুজ বাংলাদেশ গড়তে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের অঙ্গীকার বাস্তবায়নে ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে ১,৫০০ গাছের চারা বিতরণ"

অথচ বাংলাদেশ শ্রমআইন-২০০৬ (২০২৬ সালে সংশোধিত) এর ২(২ক) ধারা এবং বাংলাদেশ শ্রমবিধিমালা-২০১৫ এর ১১১(৫) বিধি অনুযায়ী যে কোন শিল্পে কর্মরত সকল শ্রমিককের জন্য উৎসব বোনাস প্রদান বাধ্যতামূলক করা হয়েছে, সেখানে কাজে উপস্থিতির কোন শর্ত নেই। এমন কি ২০২৩ সালের ১০ আগষ্ট চা-শিল্প সেক্টরে নি¤œতম মজুরির গেজেটে (এসআরও নং ২৪৬-আইন/২০২৩) অনুযায়ী উৎসব বোনাস প্রদান করার আইন আছে, সেখানে কাজে উপস্থিতির উপর বোনাস প্রদানের কোন শর্ত নেই। বক্তারা দুর্গাপূজার পূর্বেই শ্রমিকদের প্রাপ্য বোনাস প্রদানের জন্য চা বাগান ম্যানেজমেন্টের নিকট জোর দাবি জানান। অন্যতায় শ্রমিকরা আন্দোলনে যেতে বাধ্য হবে বলে দাবি করেন।

এদিকে গত ১২ অক্টোবর গণমাধ্যমে প্রেরিত চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত-সভাপতি শ্যামল অলমিক ও সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা এক যুক্ত বিবৃতিতে বলেন, আগামী ১৬ অক্টোম্বর শারদীয় দুর্গা পূজা শুরু হবে কিন্তু এবছর এখনো অনেক বাগানের চা-শ্রমিকরা উৎসব বোনাস পাননি। আবার যেসব বাগানে উৎসব বোনাস প্রদান করা হয়েছে সেসকল বাগানেও পূর্ণ উৎসব বোনাস প্রদান করা হয়নি। কমলগঞ্জ উপজেলার শমসেরনগর, দেওছড়া, ডবলছড়া, চাতলাপুর, তিলকপুরসহ বিভিন্ন বাগানে উৎসব বোনাসের পরিবর্তে কর্মে উপস্থিতির উপর হাজিরা/উৎসাহ বোনাস প্রদান করে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..