• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
হেডলাইন :

গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করল বরিশাল মহানগর কলেজ

পারভেজ, বরিশাল প্রতিনিধি: / ৪ দেখেছেন
আপলোড : রবিবার, ৫ জুলাই, ২০২৬

মহানগর কলেজ, বরিশালের গভর্নিং বডির সভাপতি ও বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার (এমপি)-এর কলেজে আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সংবর্ধনা জানিয়েছে কলেজ পরিবার।

৫ ই জুলাই রোববার কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ফুলের তোড়া দিয়ে গভর্নিং বডির সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় কলেজের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর কলেজের অধ্যক্ষ মো. ফখরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, গভর্নিং বডির সভাপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় মহানগর কলেজ শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আরও এগিয়ে যাবে।
গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার (এমপি) কলেজের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অতিথির সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণমূলক ফটোসেশন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..