• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

মোংলায় মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

শেখ রাফসান নিজস্ব প্রতিনিধিঃ / ১৪২ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মোংলায় ছাত্র ও যুবদলের নেতা-কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মোংলা সরকারি কলেজ গেইট চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। অংশ নেন রোগীর স্বজনসহ এলাকাবাসীও।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রবিবার ভোরে বিষপান করা এক রোগীকে ঘিরে স্বজনদের সঙ্গে কর্তব্যরত চিকিৎসকের অপ্রীতিকর ঘটনা ঘটে। কিন্তু ওই রোগীর যথাযথ চিকিৎসা না দিয়ে দায়িত্বে অবহেলা করা হয়েছে বলে দাবি করেন তারা। পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ তোলেন বক্তারা।মানববন্ধন থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার অনুপম মজুমদার বাদী হয়ে মোংলা থানায় ছাত্র ও যুবদলের ৭জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ছাত্রদল নেতা সজিব মিয়া শান্ত ও যুবদল নেতা হাফিজুর রহমান মানিককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..