• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
হেডলাইন :

দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার

নওগাঁ জেলা প্রতিনিধি: / ৯ দেখেছেন
আপলোড : শনিবার, ১১ জুলাই, ২০২৬

নওগাঁ জেলায় সমতা এনজিওর গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন পলাতক ও আত্মগোপনে থাকা সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিনকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ।

শনিবার (১১ জুলাই) জনগণের সহায়তায় পরিচালিত এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শাহিনের বিরুদ্ধে মোট ৮টি ওয়ারেন্ট ছিল। এর মধ্যে ২টি জিআর, ৪টি সিআর এবং ২টি সাজা-সংক্রান্ত ওয়ারেন্ট রয়েছে।

গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, সমতা এনজিওর অসংখ্য গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাইদুর রহমান শাহিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..