• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
হেডলাইন :

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২ লাখ ২৭ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি: / ৪ দেখেছেন
আপলোড : রবিবার, ১২ জুলাই, ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

রোববার (১২ জুলাই ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়নের খানপুর ও আমতলী বিওপি পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৩৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করে।

বিজিবি জানায়, জব্দকৃত মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং জড়িতদের আটকে আইনগত ব্যবস্থা গ্রহণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..