• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
হেডলাইন :

‎তারেক রহমানের বরিশাল শুভাগমন উপলক্ষে আফরোজা খানম নাসরীন এর নেতৃত্বে আনন্দ মিছিল

‎পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ / ৬১ দেখেছেন
আপলোড : রবিবার, ১২ জুলাই, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ১৩ ই জুলাই বরিশাল শুভাগমন উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১২ই জুলাই সকাল ১১টায় নগরীর কাকলীর মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ফলপট্টি, নগর ভবনসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাকলীর মোড়ে এসে শেষ হয়।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক, ৩০টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক দলীয় সদস্য অংশগ্রহণ করেন।

মিছিল শেষে সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাঁর আগমনকে স্বাগত জানিয়ে মহানগরজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের অংশ হিসেবে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..