হেডলাইন:
দীঘিনালায় দুই বৌদ্ধবিহারের কঠিন চীবর দান পরিদর্শনে জোন কমান্ডার, সম্প্রীতির বার্তা। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল।

মোহনগঞ্জে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: / ৬৫ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১ মে, ২০২৬

মোহনগঞ্জ থানাধীন দৌলতপুর গোরস্থান জামে মসজিদে স্থানীয় মুসল্লীদের সঙ্গে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুন।

সভায় তিনি মাদক, জুয়া, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, ইভটিজিং, আত্মহত্যা এবং জমি-জমা সংক্রান্ত বিরোধসহ সমসাময়িক বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি এসব অপরাধ ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার উপর গুরুত্বারোপ করেন।

পরিশেষে, ভাটি বাংলার হাওরবেষ্টিত এলাকার কৃষকরা যেন তাদের কঠোর পরিশ্রমে উৎপাদিত ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে পারেন, সে জন্য তিনি উপস্থিত মুসল্লীদের আল্লাহর নিকট দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  আনোয়ারার গর্ব পুষ্পিতা দাস, জেলা দলে জায়গা করে নিলেন প্রতিভাবান মিডফিল্ডার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..