• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
হেডলাইন :

উখিয়ায় বিজিবির জালে ২ চোরাকারবারি, উদ্ধার ১২ লাখ ৪৮ হাজার টাকা

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি / ৫ দেখেছেন
আপলোড : রবিবার, ১২ জুলাই, ২০২৬

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে ফেরার পথে দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে উখিয়া ব্যাটালিয়নের অধীন পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ পূর্ব ফারির বিলের গুইল্লাখালী সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে তল্লাশি চালান। এ সময় নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা ও একটি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, পূর্ব ফারির বিল এলাকার আজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আফসার উদ্দিন (২৮) এবং পালংখালী এলাকার আমির হোসেনের ছেলে লোকমান হাকিম (২৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিজিবির কাছে স্বীকার করেন, বাংলাদেশ থেকে মিয়ানমারে সার ও তেল পাচার করে বিক্রির অর্থ নিয়ে তারা দেশে ফিরছিলেন। পরে তাদের কাছ থেকে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। সীমান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..