নরসিংদীর বেলাবো উপজেলার বেলাবো মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টি থেকে অংশগ্রহণকারী ২০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ জন বৃত্তি লাভ করে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি এবং ১০ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি লাভ করেছে। শিক্ষার্থীদের এই কৃতিত্বে বিদ্যালয়ে আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব, যাতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন অব্যাহত থাকে।
এ সাফল্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয় পরিচালনা কমিটি সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় শিক্ষানুরাগীরা।