• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
হেডলাইন :

বদলগাছীতে অবৈধ স’মিলের দৌরাত্ম্য, উজাড় হচ্ছে সবুজ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: / ৩২ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠেছে একাধিক অবৈধ স’মিল।

অভিযোগ রয়েছে, অনেক মিলের বৈধ লাইসেন্স ও বন বিভাগের অনুমোদন নেই। হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি এসব স’মিল পরিচালিত হওয়ায় স্থানীয়দের ভোগান্তি বাড়ছে।

স্থানীয়দের দাবি, নির্বিচারে গাছ কাটায় পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। পাশাপাশি শব্দদূষণ ও কাঠের গুঁড়োর কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

এ বিষয়ে বদলগাছী উপজেলার অতিরিক্ত বন কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, লাইসেন্সবিহীন স’মিলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..