• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

কাউখালীতে সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

কাউখালী উপজেলা প্রতিনিধি: / ২২ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

  • পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এএসআই (নিঃ) শুক্কুর মুন্সি সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নন-জিআর মামলা নং-৭৪/২২ (কাউ.)-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আলমগীর হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করেন। তিনি বারেক হাওলাদারের ছেলে। তার বাড়ি উপজেলার ধাবরী এলাকায়

অপর অভিযানে এসআই (নিঃ) মাসুদ আল মামুন সিআর মামলা নং-৫৭৩/২৪ (ঝাল.)-এর দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মোসা. রাজিয়া বেগমকে গ্রেপ্তার করেন। তিনি মো. কামাল হাওলাদারের স্ত্রী এবং উপজেলার পূর্ব আমড়াঝুড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আদালতের জারি করা পৃথক গ্রেপ্তারি ও সাজা পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুই আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কাউখালী থানা-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের পরোয়ানা বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..