• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসে নতুন জোনাল সেটেলমেন্ট অফিসারের যোগদান

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি: / ২৪ দেখেছেন
আপলোড : রবিবার, ২ আগস্ট, ২০২৬

দীর্ঘদিন পর দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসে জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে যোগদান করেছেন মোহা. শাজাহান আলি। রবিবার (২ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের আগে মোহা. শাজাহান আলি ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রান্সজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি লাইন-৬)-এ উপ-প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা থাকায় দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে জোনাল সেটেলমেন্ট অফিসে স্থায়ী জোনাল সেটেলমেন্ট অফিসার না থাকায় প্রশাসনিক কার্যক্রম অনেকটাই ধীরগতিতে চলছিল। এতে ভূমি জরিপ, রেকর্ড সংশোধন, আপিল, শুনানি এবং অন্যান্য সেটেলমেন্ট-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণে সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে। নতুন কর্মকর্তা যোগদানের মাধ্যমে এসব কার্যক্রমে গতি ফিরে আসবে এবং সেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দপ্তর। এ কার্যালয়ের অধীনে দিনাজপুরসহ মোট তিনটি জেলার ভূমি জরিপ ও সেটেলমেন্ট-সংক্রান্ত কার্যক্রম পরিচালিত ও তদারকি করা হয়। ফলে নতুন জোনাল সেটেলমেন্ট অফিসারের যোগদান সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং সেবাপ্রত্যাশীদের মধ্যে স্বস্তি ও আশাবাদের সঞ্চার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..