সড়ক দুর্ঘটনায় লিলি কুন্ডু নিহত হওয়ার ঘটনায় রূপসা থানায় নিয়মিত মামলা হয়েছে। পুলিশ ঘাতক ড্রাইভার কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, গত ৩ এপ্রিল বেলা ১১ টার দিকে লিলি কুন্ডু (৪৯) ও তার স্বামী অমরকুণ্ডু খুলনা আই হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে রূপসা থানা ধীন আমদাবাদ নামক স্থানে একটি লোকাল বাস যার নং ঢাকা মেট্রো জ-১১-২০৮৫ পিছন থেকে লিলিপুন্ডুর স্বামী অমরকুণ্ডর ব্যবহৃত মোটরসাইকেল যার নং খুলনা মেট্রো হ-১৪-৫২৭৫ কে ধাক্কা দিলে ঘটনাস্থলে লিলি কুন্ডু মারা যান এবং তার স্বামী অমরকুণ্ড মারাত্মক ভাবে আহত হন । সংঘটিত ওই ঘটনায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৫/৯৮/১০৫ ধারায় রূপসা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ইমরান খান জানান, ঘাতক বাস এবং বাসের ড্রাইভার সাগর শেখ (২৮) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিহত ও আহত ব্যক্তির বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলা সদরে।