• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

জেলা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত।

জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ- / ৮ দেখেছেন
আপলোড : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আজ ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৩:৩০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে জেলার বিভিন্ন শ্রেণী পেশা ও নাগরিকবৃন্দের সাথে মাদক বিরোধী সুধী সমাবেশ ও রেলি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবুসাঈদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম।
সভায় বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

উক্ত সভার সভাপতিত্ব করেন জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া।

মাদকের ভয়াবহ বিস্তার রোধ, মাদক ব্যবসা ও সরবরাহের বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে পুলিশ, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভার প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক সেবনকারী, ব্যবসায়ী, ডিলার ও মাদক কারবারীর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষায় মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। তিনি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সুধী সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ,মাদক শুধু একজন ব্যক্তিকে নয় একটি পরিবার, একটি প্রজন্ম এবং সর্বোপরি পুরো সমাজকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এখন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়; এটি সমগ্র সমাজের সম্মিলিত দায়িত্ব।

সভার সভাপতি তার বক্তব্যে বলেন ,মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে সবাই একসঙ্গে কাজ করতে হবে।
তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে এবং মাদক প্রতিরোধে মাদক সংক্রান্ত যেকোন তথ্য পুলিশকে জানানোর জন্য সমাজের সবাইকে অনুরোধ জানান।

“মাদকবিরোধী সমাবেশে বিশেষ অতিথিবৃন্দের পাশাপাশি সমাজের রাজনৈতিক, ধর্মীয় ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও বক্তব্য রাখেন।”

প্রধান অতিথি বিকেল ১৭.৩০ ঘটিকায় মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশের শুভ উদ্ধোধন করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সুধী সমাবেশে আগত বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ র‌্যালিতে অংশগ্রহণ করেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকবিরোধী র্যা লি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। মাদক বিরোধী র‌্যালিটি নিয়াজ মুহম্মদ উচ্চ বিল্যায়ের মাঠ হতে শুরু হয় এবং ফারুকী পার্কে গিয়ে শেষ হয়।

মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালিতে অংশগ্রহণ করে অনুষ্ঠানটি সফল করার জন্য সবাইকে জেলা পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া ধন্যবাদ জ্ঞাপন করেন।

মাদক মুক্ত গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..