• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

কর্মচারীদের স্বার্থ রক্ষায় সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের জরুরী সভা আহ্বান

​মোঃ শরিফুল ইসলাম : / ১১৯ দেখেছেন
আপলোড : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কর্মচারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের জরুরী সভা আগামী শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে সকাল ৯ টায় অনুষ্ঠান শুরু হয়ে ২ টা পর্যন্ত চলবে।

শনিবার (২২ আগস্ট) সংগঠনটির সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের গত ০৬ মে ২০২৬ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী এই সাধারণ সভার ডাকা সভায় সভাপতিত্ব করবেন মাউশির সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব মো: জাকির হোসেন।

দুটি পর্বে বিভক্ত এ সভায় সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।প্রথম পর্ব চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এতে পরিষদের গঠনতন্ত্র পর্যালোচনা, সংশোধন ও অনুমোদন, সরকারি কলেজের ইউনিট কমিটি গঠনতন্ত্রে অন্তর্ভুক্তকরণ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পূর্ণগঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে।

অনুষ্ঠানটির ​দ্বিতীয় পর্ব একইদিন দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে ২টায়। এতে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির সরকারি কলেজ এবং জেলা শিক্ষা অফিসে প্রশাসনিক কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তার পদ সৃজন, ৩য় ও ৪র্থ শ্রেণির শূন্যপদে পদোন্নতি, নন-ক্যাডার কর্মকর্তাদের পিডিএস হালনাগাদসহ সমন্বিত জ্যেষ্ঠতার তালিকা প্রণয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের আয়-ব্যয় নীতিমালা সংশোধনের লক্ষে করণীয় শীর্ষক গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মাউশির কর্মচারীদের স্বার্থ রক্ষায় আয়োজিত এই সভায় উপদেষ্টা পরিষদ, নির্বাহী পরিষদ, জেলা কমিটি, কলেজ ইউনিট কমিটি এবং পরিষদের সকল সাধারণ সদস্যকে যথাসময়ে উপস্থিত থেকে মূল্যবান মতামত দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..