• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

পুলিশ সুপারে নির্দেশে ডিবির বিশেষ অভিযানে আর্থিক সাইবার অপরাধে নওগাঁয় নাহিদ গ্রেফতার। ডলার ই-ট্রানজেকশনের তথ্য উদ্ধার

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: / ৪৯ দেখেছেন
আপলোড : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নওগাঁয় জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে আর্থিক সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে নাহিদ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট ২০২৬ তারিখে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বক্তারপুর এলাকার নাহিদ নামের এক ব্যক্তি তার বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অবৈধভাবে বিকাশ ও নগদের মাধ্যমে ডলার ই-ট্রানজেকশন করে আসছেন।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানিক দল নাহিদের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নাহিদ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে সাইবার অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, নাহিদ www.textverified.com এবং wePhone অ্যাপ ব্যবহার করে ভুয়া মোবাইল নম্বর ও ভুয়া জিমেইল আইডি তৈরি করতেন। এসব ভুয়া পরিচয় ব্যবহার করে অবৈধ উপায়ে তার নিজস্ব বিকাশ অ্যাকাউন্টে ডলার ই-ট্রানজেকশন করার তথ্য মোবাইল ফোন বিশ্লেষণে পাওয়া গেছে।

গ্রেপ্তার নাহিদ নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকার গোলাম হোসেনের ছেলে। তার মায়ের নাম মোছা. নাজমা বেগম।

এ ঘটনায় নাহিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। সাইবারভিত্তিক আর্থিক জালিয়াতি ও প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা ও অবৈধ আর্থিক লেনদেনের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..