• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
হেডলাইন :
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ টেপেন্ডাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ডা.মাহমুদা আলম মিতু এমপির মতবিনিময় যবিপ্রবি ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে সিফাত- তামিম কাঁঠালিয়ায় ৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সাইফুল ইসলামের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

পাটগ্রাম সীমান্তে বিজিবি’র টহল: চোরাচালান ব্যর্থ, ফেলে যাওয়া পাট ও সাইকেল জব্দ।

মো:হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম প্রতিনিধি:- / ৩৩ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ভারতে পাচারকালে ৬ মণ বাংলাদেশি পাট ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ পানবাড়ী বিওপির একটি টহল দল গত বুধবার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোর আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানবাড়ী বিওপির টহল দল হাবিলদার মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে পাটগ্রাম উপজেলার সীমান্ত পিলার ৮০৭/১০-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলসিপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

​অভিযান দলের উপস্থিতি টের পাওয়ার আগেই কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে পাট ও সাইকেল নিয়ে ভারতের অভ্যন্তরে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা ৬ মণ বাংলাদেশি পাট ও ১টি বাইসাইকেল ফেলে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালামালগুলো উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত এই মালামালগুলোর পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পন্ন করতে কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) কর্তৃপক্ষ। সীমান্ত এলাকায় এ ধরনের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..