• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
হেডলাইন :
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ টেপেন্ডাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ডা.মাহমুদা আলম মিতু এমপির মতবিনিময় যবিপ্রবি ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে সিফাত- তামিম কাঁঠালিয়ায় ৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সাইফুল ইসলামের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

দামুড়হুদা কুড়ালগাছীতে ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ পণ্ড

মোঃ মিনারুল ইসলাম (চুুয়াডাঙ্গা প্রতিনিধি): / ১৬ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

 চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপে ১৪ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ পণ্ড হয়ে গেছে।আজ ২৫শে সেপ্টেম্বর শুক্রবার দুপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাল্যবিবাহে সহযোগিতার অপরাধে কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​স্থানীয় সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে এক কিশোরীর (বয়স ১৪ বছর) বিয়ের আয়োজন চলছে—এমন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হন দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়িতে মুহূর্তের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষণিকভাবে এই বাল্যবিবাহটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।​বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করা এবং তাতে সরাসরি সহযোগিতা করার অপরাধে কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ১৮ বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ এবং এ বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

​হঠাৎ এমন ঘটনায় এবং প্রশাসনিক হস্তক্ষেপে কিশোরীটি মানসিকভাবে ভেঙে পড়ে ও কিছুটা অসুস্থতাবোধ করে। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় দর্শনা মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখার পর বর্তমানে সে পুরোপুরি সুস্থ রয়েছে বলে পরিবার ও হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে।

​
সমাজ সচেতনতা বৃদ্ধি এবং অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ রোধে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..