• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
হেডলাইন :
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ টেপেন্ডাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ডা.মাহমুদা আলম মিতু এমপির মতবিনিময় যবিপ্রবি ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে সিফাত- তামিম কাঁঠালিয়ায় ৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সাইফুল ইসলামের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ আটককৃত ৫ জনকে দেড় বছরের কারাদণ্ড, লাখ টাকা জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি / ১০ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২৩ পিস ইয়াবা ও প্রায় ৪০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজারের গাইনবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে লেবুবুনিয়া বাজারের গাইনবাড়ি এলাকার রাজু গাইনের একটি পরিত্যক্ত ঘর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ওই ঘরে নিয়মিত মাদকের আসর বসত বলে অভিযোগ রয়েছে।

অভিযানে আটক পাঁচজন হলো উপজেলার হাজিরহাট গ্রামের নুরু হাওলাদারের ছেলে ইয়াসিন (২৫), নারিকেলবাড়িয়া গ্রামের মোদাচ্ছের খানের ছেলে রাকিব (২৩), নৈকাঠি গ্রামের সুলতানের ছেলে এমাদুল (৪০), লেবুবুনিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মিরাজ হোসেন (২৬) এবং হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (২৩)।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লেবুবুনিয়া বাজারের গাইনবাড়ি এলাকায় রাজু গাইনের পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১২৩ পিস ইয়াবা ও প্রায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে একজনকে দেড় বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

ইউএনও রিফাত আরা মৌরি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে উদ্ধার করা ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে। আটক অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, লেবুবুনিয়া বাজারের আশপাশের কয়েকটি পরিত্যক্ত স্থাপনা ও নির্জন স্থানে দীর্ঘদিন ধরে মাদকের আড্ডা বসে আসছিল। প্রশাসনের এ অভিযানের ফলে ওই এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার হবে বলে আশা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..