• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি,আবেদন শেষ ১৪ অক্টোবর

লুৎফর সিকদার (গোপালগঞ্জ প্রতিনিধি): / ৫৭ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি)।

বিশ্ববিদ্যালয়টির ৯টি বিভাগে ১৯ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। নবম গ্রেডের এসব পদে বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং, জীববিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৯টি বিভাগে এসব নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং অনুষদে ৯টি, জীববিজ্ঞান অনুষদে ৬টি এবং সামাজিক বিজ্ঞান অনুষদে ৪টি পদ রয়েছে।

ইঞ্জিনিয়ারিং অনুষদের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন এবং আর্কিটেকচার বিভাগে ৩ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

জীববিজ্ঞান অনুষদের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে ২ জন, উদ্ভিদবিজ্ঞান বিভাগে ২ জন এবং মনোবিজ্ঞান বিভাগে ২ জন প্রভাষক নেওয়া হবে।

সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ২ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্তদের নবম গ্রেডে বেতন দেওয়া হবে। বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা। পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে।

আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

রেজিস্ট্রার, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন করা যাবে ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় যোগ্যতা ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..