• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
হেডলাইন :
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ টেপেন্ডাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ডা.মাহমুদা আলম মিতু এমপির মতবিনিময় যবিপ্রবি ম্যানেজমেন্ট ক্লাবের নেতৃত্বে সিফাত- তামিম কাঁঠালিয়ায় ৪৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি সাইফুল ইসলামের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

বরিশালে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিসিসি এর উদ্যাগে এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু

Reporter Name / ৮ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
জরায়ুমুখে ক্যানসার প্রতিরোধে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের মানব প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১ লা অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে রুটিন ইপিআই (EPI) সেশনের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন ও ইউনিসেফের প্রতিনিধি ড. আশরাফ।

প্রধান অতিথি অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকাদান একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ। জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নির্ধারিত সময়ে কিশোরীদের এই টিকা গ্রহণ নিশ্চিত করা জরুরি।

তিনি এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রমে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।

কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..