• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
হেডলাইন:
বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অস্ত্র ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

​সোয়েল রানা,রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: / ১৫ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজা এবং একটি দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত পরিচালিত ২৪ ঘণ্টার এই বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে রুহিয়া থানা এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি রোধ এবং মাদক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এই অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের সামনের পাকা রাস্তা থেকে দুই আসামিকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন ​রুহিয়া থানার কশালগাঁও (বাঁশবাড়ী) গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে মোঃ লাল মিঞা (৪১) ও ​একই গ্রামের (কালীবাড়ী) মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ মজিদুল ইসলাম (৩২)

​অভিযানের সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৫৫০ টাকা, দুটি সিমসহ একটি বাটন মোবাইল এবং ১২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ধারালো দেশীয় চাকু উদ্ধার করা হয়।

​এ ঘটনায় রুহিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা (মামলা নম্বর-০৮, তারিখ: ২৯/০৯/২০২৬) রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার কাজ চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

আরও পড়ুন  “জনাব স্নেহাশীষ কুমার দাস, সহকারী পুলিশ সুপার, রানীশংকৈল সার্কেল, ঠাকুরগাঁও-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা ”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..