• বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
হেডলাইন :
বিশ্বনাথে ৩ সাংবাদিক সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত। বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক বরিশালে গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যাগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত জবিতে প্রথমবারের মতো ‘ডিনস অ্যাওয়ার্ড’; প্রস্তুতি পরিদর্শন জবি উপাচার্যের বিচারহীনতার আবর্ত ও ‘সাপ-লুডু’ খেলা: কার দায়, কোন পথে মুক্তি? জুড়ীতে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ভেস্তে গেল পরিকল্পনা কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, ভিত্তিহীন তথ্য এলাকা জুড়ে তীব্র ক্ষোভ

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা

বেনাপোল (শার্শা) প্রতিনিধি: / ৪০ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

যশোরের বেনাপোলে প্রকাশ্যে সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

১১ জুন-২০২৬, বৃহস্পতি বার সকাল ১১ টার দিকে, শার্শা উপজেলার,বেনাপোল- কাগজপুকুর বাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আরিফুল ইসলাম সেন্টু, সে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পরে তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে চিকিৎসা নেন।

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম সেন্টু নিউজের কাজে বাসা থেকে বের হয়ে শার্শার দিকে যাচ্ছিলেন।পরে কাগজপুকুর বাজার মোড়ে পৌছালে একই গ্রামের সন্ত্রাসী হোসেন আলীর ছেলে ঝন্টুর নেতৃত্বে ৫/৭ জনের একটি দল তার মোটরসাইকেলের গতিরোধ করে রড দিয়ে এলোপাতাড়ি ভসবে মারতে থাকে। এক পর্যায়ে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু, বলেন আমি প্রতিদিনের মতো নিউজের কাজে বাসা থেকে বের হয়ে শার্শার দিকে যাচ্ছিলাম। হঠাৎ ঝন্টুর নেতৃত্বে একদল লোক কাগজপুকুর বাজার মোড়ে মোটরসাইকেলের গতিরোধ করে সন্ত্রাসী হামলা চালায়।

তিনি জানান,সকালে শার্শা থানায় তার সেজো ভাইয়ের তুচ্ছ একটা ঘটনা নিয়ে শালিসি ছিলো।সেখানে তার ও যাওয়ার কথা ছিলো বলে তিনি জানান।

ঘটনার পর শার্শা ও বেনাপোল সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা! মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিক নেতারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ আলী জানান,এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে।আসামি আটকে চেষ্টা চলছে বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..