• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্ভোধন করেন- প্রধানমন্ত্রী

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি: / ১০ দেখেছেন
আপলোড : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে দিনাজপুরে ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

১২ সেপ্টেম্বর শনিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশব্যাপী এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

কর্মসূচির আওতায় আগামী ৩ মাস প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

জেলা প্রশাসন, দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত)গোলাম রসুল রাখি, দিনাজপুর মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, জোনাল সেটেলমেন্ট অফিসার মো. শাজাহান আলী, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক মঞ্জুর মুর্শেদ সুমনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..