ঠাকুরগাঁও জেলার হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মশালগাঁও বিওপির সদস্যরা হরিপুর উপজেলার দক্ষিণ বালিহারা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ (Himalayan Bear) উদ্ধার করেন।
একই দিন রাত ৯টা ৪০ মিনিটে চান্দরিয়া বিওপির সদস্যরা পীরগঞ্জ উপজেলার চান্দরিয়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ২৫ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।