• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

কীর্ত্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত সৈয়দ আফরুজ্জামান

ঝালকাঠি প্রতিনিধি | মোঃ নাদিম শরীফ / ১২১ দেখেছেন
আপলোড : রবিবার, ২১ জুন, ২০২৬

 

ঝালকাঠি সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কীর্ত্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল কর্তৃক মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ আফরুজ্জামান। রবিবার (২১ জুন) শিক্ষা বোর্ডের এক আদেশে চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়।

বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করার লক্ষ্যে গঠিত এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সৈয়দ আফরুজ্জামান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, কীর্ত্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক, যুগোপযোগী ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করছি।”

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সৈয়দ আফরুজ্জামান একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে এলাকায় সুনাম অর্জন করেছেন। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিভাবক ও এলাকাবাসী আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের অনুমোদিত এডহক কমিটিতে সভাপতি হিসেবে সৈয়দ আফরুজ্জামান, শিক্ষক সদস্য হিসেবে লিটন কুমার দাস, অভিভাবক সদস্য হিসেবে মোঃ ইলিয়াস হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..