• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, পলাতক ধর্ষক

আবু রাসেল সুমন / ৫৫ দেখেছেন
আপলোড : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
gonochoithi

খাগড়াছড়ির মাটিরাঙায় চতুর্থ শ্রেণি পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার (০৩ অক্টোবর ) উপজেলার তবলছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড হাজ্বী পাড়া এলাকায় এঘটনা ঘটে।

ধর্ষক শামছুল আলম (৩৫) সে একই এলাকার খলিলুর রহমানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ভুক্তভোগী এলাকার একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলায় তাকে রেখে তার মা চলে যায়। সেই থেকে তার দাদী তাকে লালনপালনের দায়িত্ব নিয়েই বড় করছেন। শিশুটির বাবা জীবিকার তাগিদে চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরি করতেন। দাদীর সাথেই একাই থাকতেন শিশুটি।

 

ভুক্তভোগী শিশুটির বাবা ইসমাইন হো‌সেন বলেন, আমি চট্টগ্রামে চাকুরী করি, গ্রামের বাড়িতে তার মা ও ছোট শিশুমেয়েটি থাকেন। বাড়িতে কোন পুরুষ না থাকায় মাকে সব দায়িত্ব পালন করতে হয়। গত বুধবার সকাল ১১টার দিকে তাকে বাড়িতে রেখে তার মা বাজারে যায়। মেয়েকে একা পেয়ে নরপশু শামছুল আলম আমার ছোট্ট মা হারা শিশুটিকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। মেয়েকে ভয় দেখিয়ে বলেন এসব কাউকে বললে তাকে মেরে ফেলবে। তাই ছোট্ট শিশুটি ভয়ে মূখ খুলেনি, আমি ছুটিতে বাড়ি এলে মেয়ে আমাকে সব বলে দেয়। আমার মেয়ের উপর যে পাশবিকতা চালিয়েছে আমি তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তিনি।

 

তবলছ‌ড়ি পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের অ‌ফিসার ইনচার্জ তৈয়বুর রহমান জানান, বিষয়টি অবগত হওয়ার পর গত ৩ অ‌ক্টোবর রা‌তে ঘটনাস্থলে ভুক্ত‌ভো‌গির বা‌ড়ি‌তে যায় পু‌লিশ। অবস্থা দেখে ভুক্ত‌ভো‌গি‌কে চিকিৎসার জন‌্য হাসপাত‌ালে ভ‌র্তি করার নি‌র্দেশ দেয়া হয় ।

 

অপর দি‌কে অভিযু‌ক্ত শামসুল আলমের বা‌ড়ি‌তে গি‌য়ে ঘ‌রের দরজায় তালাবন্ধ পাওয়া যায়। এবিষয়ে থানায় কোন মামলা হয়‌নি। ভুক্তভোগীর লি‌খিত অ‌ভি‌যোগ পে‌লে প্রয়োজনীয় আইনআনুগ ব‌্যবস্থা গ্রহন করা ব‌লে জানান তি‌নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..