নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ছাত্র শক্তি, সোনারগাঁও উপজেলা শাখার নেতা আশফাত দেওয়ান।
সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক বিষয়। তবে কোনো ধরনের হামলা, সহিংসতা কিংবা ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আশফাত দেওয়ান বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় কারা জড়িত, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত নির্ধারণ করতে হবে। একই সঙ্গে তদন্তে প্রমাণের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক সহিংসতার অতীত ও বর্তমান যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দেশে আইনের শাসন নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক মতপার্থক্য যেন কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
বিবৃতিতে তিনি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।