• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

বিসিএস শিক্ষা ক্যাডারের ৪৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

মোঃ শরিফুল ইসলাম / ১৩৮ দেখেছেন
আপলোড : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৪৩ জন সহকারী অধ্যাপক ও প্রভাষক পদমর্যাদার কর্মকর্তাকে রদবদল করে বিভিন্ন সরকারি কলেজে বদলি ও পদায়ন করা হয়েছে। রবিবার (৯ আগস্ট ২০২৬) ​শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শাহিনা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

​প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলিকৃত শিক্ষা কর্মকর্তাদের আগামী ১৩ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হতে হবে। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। একই সাথে কর্মকর্তারা আবশ্যকীয়ভাবে নিজ নিজ পিডিএস -এ লগ ইন পূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

 

​শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, উক্ত বদলি ও পদায়ন কর্মকর্তাদের স্ব-স্ব আবেদনের প্রেক্ষিতে করা হয়েছে। ফলে বিধি অনুযায়ী তারা কোনো প্রকার টিএ/ডিএ (ভাতা) প্রাপ্য হবেন না।

 

একযোগে এতো বিপুল সংখ্যক শিক্ষা ক্যাডার বদলীর প্রজ্ঞাপনটি শুধুই জনস্বার্থে জারীকৃত বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..