• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধিঃ- / ৭৯ দেখেছেন
আপলোড : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় জনগণের জন্য প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও বিনামূল্যে ফার্স্ট এইড কিট বিতরণ করা হয়েছে।

দীঘিনালা জোনের উদ্যোগে বাবুছড়া মুখ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বাবুছড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে তিনজন করে মোট ২৭ জন অংশ নেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের আরএমও।

প্রশিক্ষণে দুর্ঘটনা, আঘাত, রক্তপাত, অজ্ঞান হওয়া এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের মধ্যে প্রয়োজনীয় ফার্স্ট এইড কিট বিতরণ করা হয়।

এ ছাড়া কর্মসূচির আওতায় এলাকার দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। তাঁদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম পার্বত্য এলাকায় জরুরি মুহূর্তে চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে অনেক সময় প্রয়োজনের তুলনায় বেশি সময় লাগে। এ কারণে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত ব্যক্তি থাকলে দুর্ঘটনা বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে চিকিৎসাকেন্দ্রে নেওয়ার আগ পর্যন্ত প্রাথমিক সহায়তা দেওয়া সম্ভব হবে।

স্থানীয় জনগণকে প্রাথমিক চিকিৎসায় দক্ষ করে তোলা এবং অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা দেওয়ার এ উদ্যোগ প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়াতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..