• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

বিএড স্কেলের শর্ত শিথিল করে ১০ বছর পূর্তিতে ১ম উচ্চতর গ্রেড প্রদানের দাবি শিক্ষক ফোরামের

মোঃ শরিফুল ইসলাম | / ২৫১ দেখেছেন
আপলোড : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে বিএড (B.Ed) স্কেলের শর্ত শিথিল করে প্রথম এমপিওভুক্তির তারিখ থেকে ১০ বছর চাকরি পূর্ণ হওয়া সাপেক্ষে ১ম উচ্চতর গ্রেড প্রদানের জন্য শিক্ষামন্ত্রী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম’ (বাবেশিকফো)।

 

​বুধবার (১২ আগস্ট ২০২৬) সংগঠনের যুগ্ম মহাসচিব মোহাম্মদ তোফায়েল সরকার স্বাক্ষরিত এই আবেদন বা স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পেশ করা হয়।

 

​স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে প্রচলিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী, সহকারী শিক্ষকদের ক্ষেত্রে বিএড (B.Ed) স্কেল বা ১০ম গ্রেড প্রাপ্তির তারিখ থেকে ১০ বছর পূর্ণ হলে ১ম উচ্চতর গ্রেড প্রদানের নিয়ম কার্যকর রয়েছে। এর ফলে অনেক শিক্ষক বিএড কোর্স সম্পন্ন করার পূর্বে ৫ বছর পর্যন্ত সময় ধরে সফলভাবে পাঠদান করা সত্ত্বেও সেই চাকরিকাল উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে গণনা করা হচ্ছে না। যা মাঠ পর্যায়ের সাধারণ শিক্ষকদের জন্য চরম বৈষম্যমূলক এবং আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

​এতে আরও উল্লেখ করা হয়, দেশের এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের ক্ষেত্রে ১ম এমপিওভুক্তির তারিখ থেকেই ১০ বছর চাকরি পূর্ণ হলে ১ম উচ্চতর গ্রেড প্রদান করা হচ্ছে। একই শিক্ষাগত যোগ্যতা এবং একই গ্রেডে নিয়োগপ্রাপ্ত হওয়া সত্ত্বেও স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের মধ্যে এমন নীতিগত পার্থক্য বেসরকারি শিক্ষক সমাজের মধ্যে চরম হতাশা ও বৈষম্য সৃষ্টি করছে।

 

 

​এমতাবস্থায়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই দীর্ঘদিনের পুঞ্জীভূত বৈষম্য দূরীকরণ, শিক্ষকদের মানসিক প্রশান্তি ও পেশাগত মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএডের শর্ত শিথিল করে ১ম এমপিওভুক্তির তারিখ হতে ১০ বছর চাকরি পূর্ণ হওয়া সাপেক্ষে ১ম উচ্চতর গ্রেড প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..