• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালান উদ্ধার

মোঃ সোহেল রানা (রাজশাহী প্রতিনিধি): / ২১ দেখেছেন
আপলোড : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৩ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক রাত ১ ঘটিকা হতে সকাল ৬ ঘটিকা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনস্থ সোনাইকান্দি, ইউসুফপুর, তালাইমারী এবং চারঘাট বিকল্প বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এতে ১০৬৯ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট, ৬২ বোতল ভারতীয় Eskuf সিরাপ, এবং ৩০০ পিস Ambolev LM ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ সক্ষম করতে হয়। জব্দকৃত মাদকদ্রব্যগুলো নিজ দায়িত্বপূর্ণ থানা কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্টদেরকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..