• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে রাসেল সীড কোম্পানির হাইব্রিড ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত

মোজাম্মেল হক: বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি : / ৪৬ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৫ মে, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বেলতলী বাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে “কৃষক মাঠ দিবস-২০২৬”। কৃষকের মাঝে উচ্চ ফলনশীল হাইব্রিড ভুট্টার জাত পরিচিত ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ মাঠ দিবসের আয়োজন করে রাসেল সীড কোঃ প্রাঃ লিঃ, দিনাজপুর জোন। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিল মেসার্স রুবেল টেডাস।
মাঠ দিবসে প্রদর্শিত ভুট্টার জাতসমূহ ছিল— বিপ্লব ৫৫৫, তাজমহল, সম্রাট ও বারি-৩৩ হাইব্রিড ভুট্টা। কৃষকের আগ্রহ ও উপস্থিতিতে পুরো মাঠ এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাজিদুল ইসলাম, আর.এস.এম, রাসেল সীড কোঃ প্রাঃ লিঃ, দিনাজপুর জোন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ছাইদুর রহমান (এ.এম), মোঃ দেলোয়ার হোসেন (এম.ও) এবং শ্রী মিঠুন কুমার রায়, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স রুবেল টেডাসের প্রাঃ মোঃ আনোয়ার হোসেন।
মাঠ দিবসে উপস্থিত কৃষকদের মধ্যে ছিলেন জিয়উর, আলতাব, আনিসুর, জাকির, আনিস, এরশাদ ও আঃ হালিমসহ প্রায় অর্ধশতাধিক কৃষক।
অনুষ্ঠানে কৃষক ও ডিলাররা জানান, রাসেল সীড কোম্পানির উচ্চ ফলনশীল জাত সম্রাট, তাজমহল, বিপ্লব ৫৫৫ ও বারি-৩৩ চাষ করে একরপ্রতি প্রায় ১৯০ থেকে ২০০ মন পর্যন্ত ভুট্টা উৎপাদন সম্ভব হয়েছে। কৃষক পর্যায়ে এমন ফলন পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।
তারা বলেন, “রাসেল সীড কোম্পানির উন্নতমানের বীজ কৃষকের উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি ও কৃষকের উন্নয়নে প্রতিষ্ঠানটির কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।”
মাঠ দিবস শেষে কৃষকদের মাঝে আধুনিক চাষাবাদ, রোগবালাই দমন ও অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..