• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
হেডলাইন :
এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি

আত্রাইয়ে মাদকসহ চিহ্নিত কারবারি গ্রেফতার

মোঃ ফিরোজ আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: / ১০ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নওগাঁর আত্রাই উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২০ মে) রাতে উপজেলার গান্ধীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

আত্রাই থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পরিচালিত অভিযানে উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কাউসার (২২) কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ১৫ পিস ইনজেকশন অ্যাম্পুল উদ্ধার করে পুলিশ।

 

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউসার স্বীকার করেছে যে, সীমান্তবর্তী হিলি এলাকা থেকে মাদক সংগ্রহ করে সে বিভিন্ন স্থানে বিক্রি করতো।

 

স্থানীয়রা জানান, কাউসার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে। তাকে গ্রেফতার করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আত্রাইসহ জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদক নির্মূলে স্থানীয় জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..