• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
হেডলাইন :
এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি

দিনাজপুর বাহাদুর বাজারে “মা চাউল ঘর” এর উদ্বোধনদিনাজপুর বাহাদুর বাজারে “মা চাউল ঘর” এর উদ্বোধন

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি: / ১০৩ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী এন.এ মার্কেট, বাহাদুর বাজার এলাকায় নতুনভাবে যাত্রা শুরু করেছে “মা চাউল ঘর” নামে একটি চাউলের ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রোপাইটার মোঃ রুবেল ইসলাম। ব্যবসা প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাগরিবের নামাজের পর আয়োজিত এ দোয়া মাহফিলে দিনাজপুর গোলকুঠি জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবু তাহের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় তিনি ব্যবসার সফলতা, সমৃদ্ধি এবং এলাকার মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং ব্যবসায় সততা ও গ্রাহকসেবার মান বজায় রাখার আহ্বান জানান।

প্রতিষ্ঠানটির প্রোপাইটার মোঃ রুবেল ইসলাম বলেন, “সততা ও ন্যায্যমূল্যের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। ভালো মানের চাল ও উন্নত সেবা প্রদানের মাধ্যমে আমরা গ্রাহকদের পাশে থাকতে চাই।”

এলাকাবাসী জানান, বাহাদুর বাজারে নতুন এই প্রতিষ্ঠান চালু হওয়ায় সাধারণ ক্রেতারা মানসম্মত চাল সহজে সংগ্রহ করতে পারবেন। উদ্বোধনের দিন থেকেই দোকানটিতে ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..