• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি: / ৬৩ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

দিনাজপুর সদর উপজেলার দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে জিআরের চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, দিনাজপুর কোতয়ালী বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় সদর উপজেলার ৫টি ইউনিয়নের ৪ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে মোট ৪০ টন জিআর চাল বিতরণ করা হয়। এছাড়া ৭০০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক উদ্যোগের অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..