হেডলাইন:
ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

জাকির হোসেন,বেনাপোল(শার্শা) প্রতিনিধি: / ২৮ দেখেছেন
আপলোড : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে শার্শা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাযক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দুইজনকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।

আটক আসামী হলেন, শার্শা থানা গোগা পশ্চিমপাড়া গ্রামের মৃত পতুযার রহমানের ছেলে রবিউল ইসলাম(৬০),রফি উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৪৫)।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ জানায়,শার্শা থানা পুলিশের এসআই চিরঞ্জিৎ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানার মামলা নং-০১, তাং-০১/১০/২০২৫ ইং, ধারা- 15(3)/25-D The Special Powers Act, 1974 এর তদন্তে প্রাপ্ত অভিযান পরিচালনায় ১১ সেপ্টেম্বর রাত সাড়ে এগোরাটার সময় শার্শা থানাধীন গোগা (পশ্চিমপাড়া) সাকিনস্থ তার নিজ বাড়ী হতে আটক করে। তিনি শার্শা থানাধীন গোগা ইউনিয়নের ৪নং ওয়ার্ড (কাযক্রম নিষিদ্ধ) আওয়ামীলীগের সক্রিয় কর্মী।

অপর একটি অভিযানে শার্শা থানা পুলিশের এসআই শেখ জাহিদুল আলম সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানার মামলা নং-১৯, তাং-১৫/১২/২০২৫ ইং, ধারা- 6 The Explosive Substances Act, 1908; তৎসহ 25-D The Special Powers Act, 1974 এর তদন্তে প্রাপ্ত অভিযান পরিচালনায় নিজাম উদ্দিনকে ১২/০৯/২০২৬ তারিখ রাত দুইটার সময় শার্শা থানাধীন বলিদাদহ এলাকা হতে আটক করে। তিনি শার্শা থানাধীন শার্শা ইউনিয়নের ৯নং ওয়ার্ড (কাযক্রম নিষিদ্ধ) আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,আটককৃত আসামীদ্বয়কে ১২/০৯/২০২৬ তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।থানা এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত আছে।থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন  বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..