হেডলাইন:
দীঘিনালায় দুই বৌদ্ধবিহারের কঠিন চীবর দান পরিদর্শনে জোন কমান্ডার, সম্প্রীতির বার্তা। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল।

জীবননগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি / ১৫ দেখেছেন
আপলোড : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগরে সিজারিয়ান অপারেশনের চার দিন পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ‘নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ক্লিনিকটির লাইসেন্স না থাকা এবং স্বাস্থ্যসেবার নির্ধারিত নিয়ম না মানার বিষয়টি ধরা পড়ায় মালিক সুজা উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিকটি তালাবদ্ধ করে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (১২ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০:৩০ টার দিকে জীবননগর শহরের ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি।

অভিযানকালে ক্লিনিকটির বৈধ লাইসেন্স না থাকার বিষয়টি উঠে আসে। পাশাপাশি স্বাস্থ্যসেবা পরিচালনার ক্ষেত্রে নিয়মকানুন অনুসরণ না করার বিষয়ও ধরা পড়ে। এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী ক্লিনিকের মালিক সুজা উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শুধু জরিমানা নয়, ক্লিনিকটির কার্যক্রমও তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি জানান, সিজারিয়ান অপারেশনের চার দিন পর প্রসূতির মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা তাঁর নজরে আসে। বিষয়টি জানার পরই ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযান পরিচালনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

আরও পড়ুন  ​হাম-রুবেলা প্রতিরোধে বুড়িচংয়ে টিকাদান ক্যাম্পেইন শুরু, লক্ষ্যে ৪৪ হাজার শিশু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..