• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধি: / ৩ দেখেছেন
আপলোড : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বান্দাইখাড়ায় খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে এ উপলক্ষে এক মহতি জলসার আয়োজন করা হয়।
বান্দাইখাড়া এলাকার হাফেজ ও সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদের বাসভবনে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরেকামেল হযরত মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দীন, সাবেক প্রভাষক, নওগাঁ উল্লাসপুর ফাজিল মাদ্রাসা।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও আকিদা সম্পর্কে আলোচনা করা হয়। পরে দরুদ, সালাম, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন থানা থেকে আগত খাস মোজাদ্দেদীয়া তরিকার মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..