সিরাজগঞ্জের রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর, ছেলের বিয়ের টাকা ও গহনা
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর, ছেলের বিয়ের টাকা- স্বর্নলংকারও শেষ
রাত তখন প্রায় দুইটা। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া দক্ষিণ পাড়া গ্রামের একটি বাড়িতে। আগুনে পুড়ে যায় দুটি ঘর, আসবাবপত্র, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। ঘরে থাকা নগদ দেড় লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকারও রক্ষা করা যায়নি।
বাড়িটি বিধবা রেখা বেগমের (৪৬)। তাঁর স্বামী হারুন অর রশীদ মারা গেছেন প্রায় ১৩ বছর আগে। দুই সন্তানকে নিয়ে কষ্টে সংসার চালিয়ে আসছিলেন তিনি। বড় ছেলে মোহাম্মদ আলী জিন্নার বিয়ের জন্য জমিয়ে রাখা টাকা ও স্বর্ণালংকারও ছিল ওই ঘরে। আগুনে সবকিছু হারিয়ে এখন দিশেহারা তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে রেখা বেগমের বাড়িতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, আগুন লাগার পর তাঁরা পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করেন। প্রায় এক ঘণ্টা ধরে ফোন করেও কোনো সাড়া পাননি বলে তাঁদের অভিযোগ। পরে বিষয়টি রায়গঞ্জ থানায় জানানো হয়। থানা-পুলিশ পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করার পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। ততক্ষণে আগুনে দুটি ঘরসহ অধিকাংশ মালামাল পুড়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, সময়মতো বিদ্যুৎ সংযোগ বন্ধ করা গেলে আগুনের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে তাঁরা দাবি করেন।
স্থানীয়দের চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে স্থা