• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
হেডলাইন :
ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি: আনোয়ারায় নেপাল রবি দাশ (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মাটিরাঙ্গায় নষ্ট মিষ্টি বিক্রির অভিযোগে বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর ও ছেলের বিয়ের টাকা ও গহনা কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন: হালিম সভাপতি, ফারুক সম্পাদক ও আমিনুল সাংগঠনিক সম্পাদক আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক জীবননগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা

সাধনা ঔষধালয় -এর প্রতিষ্ঠাতা যোগেশচন্দ্র ঘোষ তৎকালীন জগন্নাথ কলেজের শিক্ষার্থী, অধ্যাপক ও অধ্যক্ষ ছিলেন

সীমান্ত, জবি প্রতিনিধি / ১১৫ দেখেছেন
আপলোড : শনিবার, ৪ জুলাই, ২০২৬

১৮৮৭ সালে শরীয়তপুরের গোঁসাইরহাট গ্রামে যোগেশচন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেন। যোগেশচন্দ্র ঘোষ ছিলেন গোপালচন্দ্র ঘোষ ও দক্ষিণাকালী ঘোষের পুত্র।১৯০২ সালে ঢাকার কে এল জুবিলী স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন।

১৯০৪ সালে জগন্নাথ কলেজ থেকে এফ.এ. পাশ করেন। এর পর ১৯০৬ সালে কুচবিহার কলেজ থেকে বি.এ. এবং ১৯০৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে এম.এ. পাশ করেন। ১৯০৮ থেকে ১৯১২ সাল পর্যন্ত ভাগলপুর কলেজে ও ১৯১২ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত জগন্নাথ কলেজে বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়নশাস্ত্র বিষয়ের অধ্যাপনা করেন। ১৯৪৭-১৯৪৮ পর্যন্ত জগন্নাথ কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

১৯৪৮ সালে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন। যোগেশচন্দ্র লন্ডন কেমিক্যাল সোসাইটি-র ফেলো (১৯১১-১৯৭১) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কেমিক্যাল সোসাইটির সদস্য ছিলেন। ১৯৭১ সালের ৪ এপ্রিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে সাধনা ঔষধালয়ের সদর দফতরে নিজ কার্যালয়ে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে শহিদ হন।

যোগেশচন্দ্র ঘোষ ১৯১৪ সালে ঢাকায় আয়ুর্বেদ ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সাধনা ঔষধালয় প্রতিষ্ঠা করেন। তার গবেষণা ও সাধনার ফলে বাংলাদেশে আয়ুর্বেদ চিকিৎসাপদ্ধতি ও ঔষধ প্রস্তুত প্রণালী আধুনিক মানে উন্নীত হয়। তিনি রোগ-ব্যাধির কারণ ও লক্ষন, আয়ুর্বেদ চিকিৎসার তত্ত্ব এবং এর ব্যবহার পদ্ধতি সম্পর্কে বহু বই লিখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..